Top

Welcome to Official Website of Logon Marriage Media

Mail :
info@logonmarriagemedia.com
Call Us :
+88 01715259787
পাত্র-পাত্রী নির্বাচন করতে বলেছেন নবীজি

পাত্র-পাত্রী নির্বাচন করতে বলেছেন নবীজি

বিয়ে-শাদি মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কেননা, নারী-পুরুষ সৃষ্টিগতভাবেই একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। মানবেতিহাসে সভ্য সমাজে বিয়ে ও পরিবারের গুরুত্ব কখনো কমেনি; বরং আধুনিক সমাজে অধঃপতন থেকে বেছে থাকতে, পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার জোর দাবি উঠেছে।

বস্তুত, জীবনে বিয়ে-শাদির গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পর হজরত হাওয়া (আ.)-কে তার জীবনসাথিরূপে সৃষ্টি করেন। তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনো পৃথিবীতে চলমান।

পবিত্র কোরআনে এসেছে, ‘আর তাঁর (আল্লাহ) নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন।’ (সুরা রুম, আয়াত : ২১)

যেমন পাত্রী নির্বাচন করতে বলেছেন নবীজি

ধরুন, এখন আপনার বিয়ের বয়স হয়েছে। আপনি বিয়ের কথা ভাবছেন। তাহলে জেনে রাখা জরুরি যে কেমন পাত্রী নির্বাচন করা উচিত। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সঠিক মানদণ্ড হলো দুইটি : সৌন্দর্য ও দ্বীনদারি। অর্থাৎ কোনো নারীকে বিয়ের আগে ধর্তব্য হলো- তার সৌন্দর্য। এরপর তার দ্বীনদারি ও ধার্মিকতা।

সুতরাং যদি কোনও পাত্রী পছন্দ হলে, শরিয়তসম্মত পন্থায় বিয়ের জন্য অগ্রসর হোন। তারপর যদি তার দ্বীনদারি ঠিক থাকে, তাহলে বিয়ে করুন। অন্যথায় বর্জন করুন। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে পাত্রী নির্বাচন ও প্রত্যাখ্যান হয় যেন দ্বীনদারিকে কেন্দ্র করে। ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) বলেছেন, ‘কোনো পুরুষ যদি কোনও নারীকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে সর্বপ্রথম তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করবে। যদি এ ব্যাপারে তার প্রশংসা করা হয়, তাহলে তার দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। দ্বীনের ক্ষেত্রে যদি প্রশংসিত হয়, তাহলে বিয়ে করবে; অন্যথায় দ্বীনের কারণে প্রত্যাখ্যান করবে। কিন্তু এমনটি করা ঠিক নয় যে— প্রথমেই দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করবে, আর এ ক্ষেত্রে প্রশংসনীয় হলে সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করবে; এরপর সৌন্দর্যের ব্যাপারে প্রশংসনীয় না হলে— ফিরিয়ে দেবে। তাহলে এ প্রত্যাখ্যান হবে সৌন্দর্যের কারণে; দ্বীনের কারণে নয়।’ (শরহু মুনতাহাল ইরাদাত, লিল-ইমাম বুতি : ২/৬২১)

পাত্র নির্বাচনে কোন বিষয়টি গুরুত্ব দিতে হবে?

প্রসঙ্গত মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে চরিত্রবান ও দ্বীনদার যুবককে অগ্রাধিকার দেয়া উচিৎ। কেননা, রাসুল (সা.) বলেন, ‘যখন তোমাদের নিকট এমন কোনো পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র ও দ্বীনদারিতে তোমরা সন্তুষ্ট; তবে তোমরা তার বিয়ের ব্যবস্থা করে দাও। যদি তোমরা তা না করো, তবে তা পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবে এবং ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে।’ (তিরমিজি, হাদিস :১০৮৪; ইবনে মাজাহ, হাদিস : ১৯৬৭)

বিশেষ করে চরিত্রবান, সভ্য-শিষ্টাচারসম্পন্ন ও সঠিক আকিদা-বিশ্বাসের কোনো যুবক পেলে তাকে অগ্রাধিকার দিতে হবে। কেননা, তার মধ্যেই প্রকৃত দ্বীন পাওয়া যাবে। কিন্তু যদি কোনো মেয়ের বিয়ে বিলম্ব হয়ে যাওয়ার কারণে ঈমানের কমতি ও চারিত্রিক স্খলনের আশঙ্কা করে এবং উত্তম দ্বীনদার পাত্র পাওয়া না যায়; তাহলে তুলনামূলক যাকে ভালো পাওয়া যায়, তার সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে। আল্লাহ সাহায্যকারী।

আল্লাহ তাআলা প্রতিটি পুরুষ-নারীকে তার পছন্দ মতো মানুষকে বিয়ে করার তাওফিক দিন। সুস্থ ও সুন্দর দাম্পত্যজীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

Our Blog