Top

Welcome to Official Website of Logon Marriage Media

Mail :
info@logonmarriagemedia.com
Call Us :
+88 01715259787
বিয়ের করার আগে যে আইনগুলো জানা গুরুত্বপূর্ণ

বিয়ের করার আগে যে আইনগুলো জানা গুরুত্বপূর্ণ

বিয়ের করার আগে যে আইনগুলো জানা গুরুত্বপূর্ণ

বিয়ে করার জন্য বর ও কনে পক্ষের দেশে প্রচলিত আইনের যে বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ:

১/ বিয়ের সময় আইনে বর্ণিত উপযুক্ত বয়স পাত্রের ২১ এবং কনের ১৮ বছর হতে হবে। এর কম বয়স হলে 'বাল্যবিয়ে' বলে ধরা হবে, যা বেআইনি।

২/ বিয়ের এক পক্ষ বিয়ের প্রস্তাব দেবে, অন্য পক্ষকে তা গ্রহণ করতে হবে।

৩/ বিয়েতে দু’জন সাক্ষী থাকতে হবে।

৪/ বিয়ের সময় পাত্র ও পাত্রীর মুখে উচ্চারিত 'কবুল' শব্দটি স্পষ্ট হতে হবে এবং উভয়ে কোনো রকম চাপ বা প্ররোচণা ছাড়াই তা স্বেচ্ছায় বলবে।

৫/ একই বৈঠকে বিয়ের প্রস্তাব দিতে হবে এবং গ্রহণ করতে হবে।

৬/ মুসলিম আইনে কোনো পক্ষেরই বিয়ের জন্য কোনো ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান বাধ্যতামূলক নয় ।

৭/ কাবিননামায় স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে পালনের শর্তগুলো থাকবে।

৮/ স্বামী-স্ত্রী উভয়কেই তালাকের অধিকার উল্লেখ রাখা।

৯/ পাত্র-পাত্রীর সামাজিক ও শিক্ষাগত মর্যাদা ও আর্থিক সঙ্গতি বিবেচনা করে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করতে হবে।

১০/ বিয়ের প্রমাণ কাগজ-কলমে লিখে রাখাই হলো রেজিস্ট্রেশন। এটি সরকার কর্তৃক নির্ধারিত ফরমে লিখিত বিয়েসংক্রান্ত দলিল, যা কাজি অফিসে সংরক্ষিত থাকে।

১১/ মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন, ১৯৭৪-এর ধারা-৫(৪) অনুসারে, বিয়ে নিবন্ধন না করলে এর জন্য দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা ৩ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়।

১২ অনেক সময় দেখা যায় ছেলে-মেয়েরা একে অন্যকে ভালোবেসে কোর্ট ম্যারেজ করে। কিন্তু আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই। তাই এমন বিয়ের বৈধতাও নেই, এটি বিয়ের ঘোষণা মাত্র।

Our Blog