কোনো সম্পর্কের মাধুর্য্য ধরে রাখতে গেলে সম্পর্কের মধ্যে অন্তরঙ্গতার প্রয়োজন রয়েছে।
আর, এই অন্তরঙ্গতা তৈরির ক্ষেত্রে দরকার একে অন্যের সাথে মিলেমিশে সুন্দর মুহূর্তের সাক্ষী থাকার।
বর্তমান যুগে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে রয়েছে নানা রকমের প্রতিকূলতা।
এই প্রতিকূলতার মধ্যে অন্যতম কারণটি হল প্রযুক্তি।
এই সময় মানুষ ডিজিটাল জগতে এতটাই বুঁদ হয়ে রয়েছে, যে আশেপাশে থাকা সমস্ত মানুষের প্রতি তারা আবেগহীন হয়ে পড়ছে।
মানুষ ভুলে যাচ্ছে একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার কথা।
তাই, সম্পর্কগুলোও আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে আর হারিয়ে ফেলছে গুরুত্ব।
এইরকম সময় তাই আমাদের উচিত নিজেদের কাছের মানুষদের নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো, যাতে ভবিষ্যতে এই মুহূর্তগুলোর উপর নির্ভর করেই আপনার ঠোঁটে হাসি ফুটে ওঠে।